ads

সোমবার , ৭ মার্চ ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ মাসব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৭, ২০১৬ ৫:২২ অপরাহ্ণ

Sherpur-1স্টাফ রিপোর্টার : শেরপুর শহরকে ময়লা-আবর্জনামুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে ৩ মাসব্যাপী বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী ঘোষণা করেছেন নতুন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওই কর্মসূচীর আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এক সপ্তাহ করে একটানা বিশেষ পরিচ্চন্নতা অভিযান পরিচালনা করা হবে। ৭ মার্চ সোমবার শহরের ১ নং ওয়ার্ডের নবীনগর বাস স্ট্যান্ডে ওই বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় প্যানেল মেয়র আতিকুর রহমান মিতুল, স্থানীয় সমাজসেবী আলহাজ্ব দুলাল মিয়া বক্তব্য রাখেন। উদ্বোধনের পর একটি র‌্যালি বাস টার্মিনাল এলাকা, রঘুনাথ বাজার, গৃর্দানারায়নপুর এলাকা ঘুরে নবীনগর হাজীর দোকান মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে পৌর পরিষদের কাউন্সিলরগণ, স্থানীয় জনগন, স্কুলের শিক্ষার্থী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। ৯ সপ্তাহে ৯টি ওয়ার্ডে ওই অভিযান চলবে বলে মেয়র তার বক্তব্যে উল্লেখ করেন। পরে মেয়রসহ উপস্থিত সকলে মিলে ওই এলাকা পরিচ্ছন্ন কজে অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads