ads

শনিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছোট পরিবারের ধারণার উন্মেষ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০১৬ ৩:১২ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : দু’টি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ছোট পরিবারের ধারণার উন্মেষ, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা. এম এ পারভেজ রহিম। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. মহিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীফ রিসোর্সার ডাঃ ফকরুল আলম।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও আইইএম ইউনিট যৌথ উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, ডা. পিযুষ সূত্রধর, ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, ডাঃ মোস্তাফিজুর রহমান, শেরপুর প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। অনুষ্ঠানের এক পর্যায়ে জেলা প্রশাসকের সাথে মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, গর্ভকালীন এবং গর্ভপরবর্তী বিষয় নিয়ে এক উন্মুক্ত আলোচনা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!