নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপির যৌথভাবে ওই র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সপ্তাহব্যাপী ওই কর্মসূচী উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সপ্তাহের প্রতিপাদ্য বিষয় মান সম্পন্ন শিক্ষা, জাতির প্রতিজ্ঞা উপর বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মো: আতাউর রহমান, ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপির প্রজেক্ট ম্যানেজার বিনয় রংদী, উত্তম মন্ডল ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।




