ads

মঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারে থাকলে জাতীয় পার্টি প্রকৃত বিরোধী দল হতে পারবে না : জিএম কাদের

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০১৬ ৩:০০ অপরাহ্ণ

gm_kaderশ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টি সরকারে থাকলে প্রকৃত বিরোধী দল হতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের। ২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ওই কথা বলেন। জি এম কাদের কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব হওয়ায় জাতীয় সাংস্কৃতিক পার্টি ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
জি এম কাদের বলেন, এখন তো জরুরি অবস্থা চলছে না সে সব দলকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করতে হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, জাতীয় পার্টিকে যখন বিরোধী দলে স্থান দিয়েছেন তখন তাদের বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিন। তাঁর দল সংসদকে কার্যকর করতে চায়, বিরোধী দল হিসেবে কাজ করতে চায়। তিনি বলেন, তাদের কাজ হবে বিরোধী দল হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জাতীয় পার্টি সরকারে থাকায় সাধারণ মানুষের কাছে সেই বিশ্বাস অর্জন করতে পারেনি।
জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টিকে জনসমর্থনহীন দলে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। যার প্রমাণ সদস্য সমাপ্ত পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষ লাঙল প্রতীকে ভোট দেয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!