ads

শুক্রবার , ২২ জানুয়ারি ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এম. এ পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০১৬ ৪:৫৫ অপরাহ্ণ

M A Public schoolস্টাফ রিপোর্টার : শেরপুরে এম.এ পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৮ জানুয়ারি সোমবার দিনব্যাপী শহরের উপকণ্ঠ দমদমা কালীগঞ্জ মহল্লাস্থ স্কুল প্রাঙ্গণে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। স্কুলের পরিচালক নার্গিস আক্তার মনখোশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধার, কো-চেয়ারম্যান ফারুক আহমেদ, পরিচালক নাসরিন আক্তার, সেলিনা আক্তার লাকী, সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্ত মোদক, সিনিয়র শিক্ষক আবুবর রহমান ও আবু জাফর, বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন সরকার, মাসুদুল আলম প্রমুখ। আলোচনা শেষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার ও পরিচালক নারগিস আক্তার মনখোশ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য, ২০১৫ শিক্ষাবর্ষে জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ ও ৩ জন পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্কুলের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অতিথি শিল্পী হিসেবে মঞ্চ মাতান শেরপুরের গানের পাখি খ্যাত সঙ্গীত শিল্পী রিয়া ও জুই। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক মাহবুব হাসান রুবেল ও ইসমেত জাহান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!