ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ‘সকলের জন্য স্যানিটেশন-নিশ্চিত হোক উন্নত জীবন’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস/২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, ওসি তদন্ত বিপ্লব কুমার বিশ্বাস, ঝিনাইগাতী এডিপি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার সুভাস সরকার, ব্রাক ব্যবস্থাপক এএসএমএম খায়ের, ব্র্যাক ওয়াস ম্যানেজার আশরাফুল ইসলাম, এডিপি’র প্রজেক্ট অফিসার লিপস মৃ প্রমুখ। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




