ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০১৫ ১১:০০ পূর্বাহ্ণ

khaleda tarekশ্যামলবাংলা ডেস্ক : চোখের চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া । এর আগেও তিনি লন্ডন যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতায় যাওয়া হয়নি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের ওই তথ্য নিশ্চিত করে জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহার আগে খালেদা জিয়া দেশে নাও ফিরতে পারেন। নেতারা বিএনপি চেয়ারপারসনকে পরামর্শ দিয়েছেন তিনি যেন সেখানে তার পুত্র তারেক রহমানের পরিবারের সঙ্গে ঈদ করেই দেশে ফিরে আসেন। বৈঠকে দল পুনর্গঠনসহ সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে নজরুল ইসলাম জানান।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় খালেদা জিয়া এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ব্যক্তিগত কর্মকর্তা আবদুস সাত্তার তার সঙ্গে যাচ্ছেন।
সূত্র জানায়, ৯ আগস্ট দল পুনর্গঠনের অংশ হিসেবে তৃণমূলে যে চিঠি দেয়া হয়েছে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। খালেদা জিয়া দলের নেতাদের স্পষ্ট করে বলেছেন, কোনোভাবেই পকেট কমিটি মানা হবে না। সে কমিটি অনুমোদন দেয়া হবে না। বিগত আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের কোনোভাবেই যেন কমিটি থেকে বাদ দেয়া না হয়। বৈঠকে উপস্থিত নেতারা দলে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ : রবিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল মুতাইরি। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের সঙ্গে নতুন সৌদি রাষ্ট্রদূতের এটাই প্রথম সাক্ষাৎ। এ সময় উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবিহ উদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত মো. এনামুল হক চৌধুরী।

Need Ads
error: কপি হবে না!