ads

বুধবার , ১৫ অক্টোবর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৫, ২০১৪ ৩:২৬ অপরাহ্ণ
মেহেরপুরে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত

মেহের আমজাদ ,মেহেরপুর : “পরিষ্কার হাত, জীবন বাচাই” এই শ্লে¬াগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন, জসস্বাস্থ্য প্রকৌশল ও পৌরসভা। আজ বুধবার সকাল ১০ টার সময় শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পৌর মেয়র মোতাছিম বিল¬াহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা র‌্যালি ও আলোচনাসভায় অংশ গ্রহন করেন।

Shamol Bangla Ads

মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“নাই বা থাকুক চোখের দৃষ্টি, মনের আলোয় করবো সৃষ্টি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব সদাাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে মেহেরপুর স্থানীয় সেচ্ছাসেবী সংস্থাসমূহ। আজ বুধবার সকাল ৯ টার সময় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আযম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিবন্ধীরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

Shamol Bangla Ads

মেহেরপুর সাংবাদিক রিপনের পিতা সাবেক পৌর কমিশনার আব্দুল হালিম আর নেই

মেহেরপুরের সাংবাদিক সাহেদুজ্জামান রিপনের পিতা মেহেরপুর পৌর সভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও তহবাজার ব্যবসায়ী সমিতি মেহেরপুরের অর্থ সম্পাদক আব্দুল হালিম (৫৮) মারা গেছেন (ইন্নালিল্লাহী—— রাজেউন)। গতকাল মঙ্গলবার ভোরে তিনি তার নিজ বাড়ি মেহেরপুর শহরের ফৌজদারীপাড়ার বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন বেলা ২টার সময় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা বিএনপি’র সহসভাপতি আলমগীর খান সাতু, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, তহবাজার ব্যবসায়ী সমিতি মেহেরপুরের সভাপতি নূর হোসেন আঙ্গুর, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংবাদিক রিপন জানান, তার পিতা আব্দুল হালিম লিভার সিরোসিস ও হ্যাপাটাইটিস ভাইরাসে ভুগছিলেন। ভারতের ভেলোর হাসপাতালে চিকিৎসা শেষে তিনি ঢাকার একটি বে-সরকারি হাসপাতালের চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে ওযুধ সেবন করছিলেন। আব্দুল হালিম মেহেরপুর পৌর সভার ৬নং ওয়ার্ড বিএনপি’র সহসভাপতিও ছিলেন।

মেহেরপুরের গাংনীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পেইসের তত্বাবধানে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। “আর্থিক সংগতি অপেক্ষা অধ্যাবসায়-ই পারে ভাল ফলাফল এনে দিতে” শীর্ষক প্রতিযোগিতায় গাংনী উপজেলার মোট ৮ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেনসহকারি স্কুল পরিদর্শক মোঃ হাসনাইন করিম, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, মোঃ সালাহউদ্দীন। পরে প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয়। প্রতিযোগিতায় গাংনীর রাইপুর মাধ্যমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে রানার্স ঘোষনা করা হয়। জোড় পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুষ্মিতা আক্তার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন গাংনী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক রফিকুর রশীদ, আলমডাঙ্গার হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সালাউদ্দীন, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মইনুল ইসলাম, গাংনী মহিলা কলেজের প্রভাষক আফরোজা পারভীন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাগর আলী প্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা প্রোগ্রাম কুষ্টিয়ার সিনিয়র সেক্টর স্যোশালিষ্ট আব্দুল মজিদ তালুকদার, ব্র্যাক শিক্ষা কর্মসূচী গাংনীর পেইস প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার জেসমিন সুলতানা প্রমুখ।

মেহেরপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময় সভায় অন্যান্যের মধ্যে মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম, সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মুতাছিম বিল্লাহ মতু, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মেহেরপুরে মাদক বিরোধী অন্দোলন

মেহেরপুর জেলার বেশির ভাগ মাদক ব্যবসায়ী এখন আত্মগোপনে। পুলিশের চলমান মাদক বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীবের কারাদ-ের ঘটনায় এখন তারা রয়েছে চরম আতংকে। সীমান্ত থেকে শুরু করে জেলা ও উপজেলা শহর পর্যন্ত অনেকটাই প্রকাশ্যে চলা মাদকের আস্তানাগুলো এখন শূণ্য প্রায়। নেই মাদক ব্যবসায়ীদের সেই দাপট আর মাদকসেবীদের আনাগোনা।
ঈদকে সামনে রেখে প্রতি বছরই মাদক ব্যবসায়ীদের দৌরাত্মে অতিষ্ট ছিলেন এলাকাবাসী। কিন্তু এবার সে চিত্র সম্পুর্ণ উল্টো। গত কয়েকদিন ধরে পুলিশের ব্যাপক অভিযানের কারণে আস্তানা ছেড়ে আত্মগোপন করেছে বেশির ভাগ মাদক ব্যবসায়ী। সীমান্ত থেকে শুরু করে শহর পর্যন্ত কোথাও আর চোখে পড়ছে না মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সেই আনাগোনা।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান রয়েছে। জেলার তিনটি থানা, সবগুলো ক্যাম্প ও জেলা গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিশেষ কৌশলে আরো কিছু টিম মাদকের বিরুদ্ধে অভিযানে নেমেছে। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে সব পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে যানবাহন চেকিং। নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও চলছে। প্রতিদিনই মাদক ব্যবসায়ী ও সেবীদের মাদকসহ আটক করে নিয়মিত মামলার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক সম্পর্কে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি আহবান জানান তিনি।
এদিকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১০ দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক বছরের কারাদ- রয়েছে। মাদকসহ পুলিশের হাতে গ্রেফতারের পর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কারাদ- থেকে বাঁচতে আত্মগোপন করেছে মাদক ব্যবসায়ীরা।
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর ও বুড়িপোতা, গাংনী উপজেলার কাজিপুর ও রংমহলসহ সীমান্তের বিভিন্ন গ্রামে ক’দিন আগেও মাদক ব্যবসায়ী ও ফেনসিডিলসেবীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করেছেন গ্রামবাসী। এলাকাসূত্রে জানা গেছে, সদর উপজেলার গোভিপুর মোড়, বুড়িপোতা মোড় ও বাজিতপুর মোড়, গাংনী উপজেলার বামুন্দি বাজার ও কাথুলী এলাকায় প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান ও মোটর সাইকেল চেকিং চলছে। এতে ওই এলাকাগুলোতে মাদকসেবীদের আনাগোনা একেবারেই নেই।
এলাকা সূত্রে অরো জানা গেছে, প্রতিদিন দুপুর দুইটার পর থেকেই সদর উপজেলার গোভিপুর ও বাজিতপুর সড়কে মাদকসেবীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা গেছে। পুলিশের অভিযান ও চেকিংয়ের কারণে ওই সড়কগুলো এখন মাদকসেবী শূণ্য। তাই এমন অভিযান অব্যহত রাখার দাবি জানান এলাকার সচেতন মহল।
প্রশাসনের স্মরণীয় এই ভুমিকায় প্রশংসা করেছেন মাদক বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন- জাগো মেহেরপুরসহ বিভিন্ন সচেতন মহল। সারা বছর মাদকের বিরুদ্ধে পুলিশের এমন ভুমিকা অব্যহত এবং গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের শান্তি নিশ্চিতের দাবি জানান তারা। অভিযানের পাশাপাশি সীমান্ত দিয়ে যাতে মাদক না আসতে পারে তাতে বিজিবি’র সদস্যদের আরো কঠোর অবস্থানের দাবি জানান এলাকাবাসী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!