শ্যামলবাংলা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষমান রাখা এয়ার ইন্ডিয়ার স্ট্যান্ডবাই বিশেষ বিমান থেকে একটি নিষ্ক্রিয় গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার জেদ্দায় তল্লাশি চলানোর সময় বিমানের বিজনেস ক্লাস থেকে ওই নিষ্ক্রিয় গ্রেনেডটি উদ্ধার হয়। এর ফলে বড়সড় প্রশ্নের মুখে মোদির নিরাপত্তা৷ খবর পেয়ে সেখানে পৌঁছেছেন ভারতীয় গোয়েন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা আধিকারিকরা।
মার্কিন সফর সেরে নরেন্দ্র মোদী দেশের ফেরার পরই ব্যবসায়িক কাজের জন্য জেদ্দার উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি৷ বাণিজ্যিক কাজে মুম্বাই-হায়দরাবাদ-জেদ্দা রুটে চলাচল করে এটি৷ জেদ্দায় পৌঁছানোর পর বিমান থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়৷ এদিকে ওই ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।




