আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভা ও ৬টি ইউনিয়ন মিলে এবার ৬৯ টি পূঁজা মন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫ টি পূজামন্ডব অধিক গুরুত্বপূর্ন ১৬ টি গুরুত্বপূর্র্ন ও ৩৮টি সাধারন গুরুত্বপূর্ন বলে জানা গেছে।
উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি শিবেশ মৈত্র ্ঈদল জানান হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজাকে ঘিরে প্রতিটি মন্দিরে ইতি মধ্যে প্রতিমা তৈরী ও রং তুলির কাজ চলছে পুরোদমে। এই দূর্গা পূজা উৎসব নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আনন্দ উৎসব শুরু হয়েছে। উপজেলার আদমদীঘি সদর ইউনিয়নে ১২টি মন্ডবে, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৮টি মন্ডবে, নশরৎপুর ইউনিয়নে ৮টি মন্ডবে, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩টি মন্ডবে, চাঁপাপুর ইউনিয়নে ১৪টি মন্ডবে, সান্তাহার ইউনিয়নে ৪টি মন্ডবে এবং সান্তাহার পৌর সভায় ৯টি মন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ৬৯ টি পূঁজা মন্ডবের মধ্যে ১৫ টি পূজামন্ডব অধিক গুরুত্বপূর্ন ও ১৬ টি গুরুত্বপূর্ন এবং অবশিষ্ঠ ৩৮টি পূজামন্ডব সাধারন গুরুত্বপূর্ন। পূজা মন্ডবে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আনসার ভিডিপি নিয়োগ সহ সকল ব্যবস্থা নেয়া হবে বলে থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দীন জানান।
মডের বিদ্যালয় ও মামুন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
আদমদীঘি উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভা অনুষ্ঠিত

গত সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভা উপজেলা নির্বাহি অফিসারের কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ ভুইয়া, সমাজ সেবা অফিসার লিপা মোনালিসা প্রমূখ। সভায় পদক বাছাই কমিটির সিদ্ধান্তমতে উপজেলা পর্যায়ে আদমদীঘি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ট বিদ্যালয়, উথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন রশীদকে শ্রেষ্ঠ শিক্ষক, সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা খানমকে শ্রেষ্ঠ শিক্ষিকা, তিলছ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জামানকে শ্রেষ্ঠ কাব শিক্ষক, তিলছ শিববাটি বিদ্যালয়ের ছাত্র জুনাইদ হককে শ্রেষ্ঠ কাব শিশু ও সান্তাহার ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টুকে শ্রেষ্ঠ বিদ্যুতসাহি সমাজ কর্মি হিসাবে নির্বাচিত করা হয়। আগামী ২২ সেপ্টেম্বর জেলা পর্য়ায়ে শ্রেষ্ঠ বাছাই অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ঠ সূত্রে বলা হয়।
ইউএনও’র চিঠি পাওয়ার পর
আদমদীঘিতে এম.পির বরাদ্দের টিআর ছয় প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পূর্ন

গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় এম.পি কতৃক বরাদ্দ ছয় প্রকল্পের অসমাপ্ত কাজ উপজেলা নির্বাহী অফিসারের চিঠি পৌছার পর প্রকল্পের সভাপতিরা কাজ সম্পূর্ন করে তার ভাউচার সহ লিখিত প্রতিবেদন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট জমা দিয়েছেন বলে জানা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাহার আলী মন্ডল ভাইচার ও প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে জানান প্রকল্প সমূহ সরজমিনে পরিদর্শন করা হবে।
জানাযায়, বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার জাতীয় সংসদ সদস্য কতৃক বিগত ২০১৩-২০১৪ অর্থ বছরে আদমদীঘি উপজেলায় মসজিদ, স্কুল, ও রাস্তা সংস্কার কাজের জন্য গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় ১৮ টি প্রকল্পের জন্য ৬২ মেট্রিক টন গম বরাদ্দ দেন। সরকারি ভাবে গত ৩০ জুনের মধ্যে ওই সব প্রকল্পের কাজ সম্পূর্ন করে মাষ্টার রোল জমা দেয়ার নির্দ্দেশ থাকলেও ৬টি প্রকল্পের কাজ সম্পূর্ন না করে সমুদয় গম উত্তোলন করে অন্যত্র বিক্রি করা হয়। বিষয়টি আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রহুল আমিনের দৃষ্ঠি গোচর হলে তিনি ওই প্রকল্পের সভাপতিগনকে ৩ দিনের মধ্যে কাজ সম্পূর্ন করে প্রতিবেদন দাখিলের নির্দ্দেশ দেন। সংবাটটি পত্রিকায় ফলাও করে প্রকাশিত হওয়ার এবং ইউএনও-এর চিঠি পাবার পর অন্তাহার নতুন মসজিদ হতে মঙ্গলপুর রাস্তা সংস্কার কাজ, গোড়গ্রাম মডেল আইডিয়াল স্কুল মেরামত, শিয়ালশন খন্দকার পাড়া যুব বেকার সমিতি উন্নয়ন, ডালম্বা পশ্চিম পাড়া যুব বেকার সমবায় সমিতি উন্নয়ন. কুমুস্বী বেকার যুব উন্নয়ন সমবায় সমিতি উন্নয়ন সহ ৬ প্রকল্পের সভাপতিরা অসমাপ্ত কাজ সম্পূর্ন করে তার লিখিত ভাউচার সহ প্রতিবেদন জমা দিয়েছেন। প্রকল্প সভাপতি ইউ.পি সদস্য জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান, নিজাম উদ্দীন জানান বর্ষার কারনে প্রকল্পের কাজ কিছুটা বিলম্ব হলেও ইউ.এন.ও’এর চিঠি পৌছার পর তা সম্পূর্ন করা হয়।




