ads

রবিবার , ১০ আগস্ট ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুরে ৯ শিবির নেতাসহ ৪৩ জন গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ১০, ২০১৪ ৬:১৬ অপরাহ্ণ

Gre arrestরংপুর প্রতিনিধি : রংপুরে পুলিশী অভিযানে ৯ শিবির ক্যাডারসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে নগরীর হনুমানতলা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে ৯ জন শিবির ক্যাডারকে গ্রেফথার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শিবির ক্যাডার সোহেল রানা, মেজবা উদ্দিন, জসিম উদ্দিন, হামিদুর রহমান, রাকিবুল, শামসুল হক, হাসান আল মাহমুদ, হাফিজার রহমান ও নাজমুল। গ্রেফতারকৃত শিবির ক্যাডারদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এদিকে পুলিশী অভিযানে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতয়ালী থানা পুলিশ ১৬ জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ৫ জনকে, কাউনিয়া থানা পুলিশ ৪ জনকে, মিঠাপুকুর থানা পুলিশ ৩ জনকে, তারাগঞ্জ থানা পুলিশ ২ জনকে, পীরগাছা থানা পুলিশ ২ জনকে, পীরগঞ্জ ও বদরগঞ্জ থানা পুলিশ ১ জন করে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানাসহ বিভিন্ন থানায় সন্ত্রাসি, খুন, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, মাদক ব্যবসা, মাদক সেবন, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!