ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় বলিখেলায় ফের সংঘর্ষ : আহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২০, ২০১৪ ২:১৫ অপরাহ্ণ
পেকুয়ায় বলিখেলায় ফের সংঘর্ষ : আহত ২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় বলি খেলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আয়োজক কমিটির শৃংখলায় নিয়োজিত সেচ্ছাসেবকরা লাটি দিয়ে পিঠিয়ে আহত করেছে দু দর্শককে। এসময় দুপক্ষের সংঘর্ষ শুরু হলে বলি খেলা পন্ড হয়ে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়লে বলি খেলা দেখতে আসা দর্শকরা আতংকিত হয়ে দিকবিদিক ছুটাছুটি করে নিরাপদে চলেযায়। ঘটনাটি ঘটেছে ১৯মে সোমবার বিকালে পেকুয়া উপজেলার টইটংয়ের ধনিয়াকাটা বৈশাখী মেলা ও বলি খেলায়। আহত দুব্যক্তির নাম জানা যায়নি। এদের একজন চট্রগ্রাম থেকে আগত দর্শক বলে জানা গেছে। আহতদেরকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে। প্রাপ্ত সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে টইটং ধনিয়াকাটা এলাকায় নির্ধারিত বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার দিকে বলি খেলায় গরুর লড়াই চলার সময় গরুর সাথে আসা দর্শকদের সাথে আয়োজক কমিটির বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে শান্তি শৃংখলার রক্ষার দায়িত্বে থাকা কয়েকজন স্থানীয় যুবক হাতে লাটি নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তাদের হামলায় ওই দু ব্যক্তি আহত ছাড়াও আরো বেশ কিছু দর্শক বেশ নাজেহাল হয়েছে বলে নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে। এ ব্যাপারে জানতে আয়োজক কমিটির নীতি নির্ধারক টইটং ইউপির ৯নং ওয়ার্ড়ের সদস্য নুরুল আবছার এর সত্যতা স্বীকার করেছেন। আহত একজনের বাড়ি চট্রগ্রাম বলে তিনি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে স্থানীয় ভাবে নিঃস্পত্তি হয়েছে বলে তিনি দাবী করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের ঘটনা চলাকালে কতিপয় দূর্বৃত্ত জুয়ার বোর্ড থেকে নগদ টাকাও লুট করে নিয়েগেছে বলে জানাযায়। এ বলিখেলায় জুয়ার বাজার বিক্রি করা হয়েছে ২লাখ ৮০ হাজার টাকা। কোন প্রকার অনুমতি না নিয়ে শুধু পেকুয়া থানাকে ম্যানেজ করে মৌখিক সম্মতি নিয়ে এ অবৈধ বলি খেলার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ নেতারা। এ ব্যাপারে জানতে মুঠোফোনে পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান সাথে যোগাযোগের জন্য চেষ্টা করা হয়। কিন্তু তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Need Ads
error: কপি হবে না!