ads

শনিবার , ৩ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি : আহত ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৬:৫২ অপরাহ্ণ

jhalakathi borna 3,5,2014ঝালকাঠি প্রতিনিধি : শনিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ঝালকাঠির কাঠালিয়ায় বাড়িঘর দোকানপাট,শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদসহ বড় বড় গাছপালা উপরে পড়েছে। বিদ্যুৎ এর খুটি ও তার উপড়ে পড়ে পুরো উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ সময় গাছ উপড়ে পড়ে এবং বাড়িঘরের চাপা পড়ে শিশুসহ ৪ জন আহত হয়েছে। উপজেলার কচুয়া চিংড়াখালী,জয়খালী,শৌলজালিয়া গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে কাচাঘর,দোকান ও গোয়ালঘর বিধ্বস্ত হয়েছে। কোথাও কোথাও ঘরের চালার টিন উড়িয়ে নিয়েছে। এ ছাড়া বহুস্থানের গাছপালা ভেঙ্গে ও বিদ্যুতের খুটি ও তার উপরে পরেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শৌলজালিয়া ইউনিয়নে। গাছ উপরে পড়ায় আমুয়া ও ভান্ডারিয়া রুটের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

Need Ads
error: কপি হবে না!