ads

বৃহস্পতিবার , ১ মে ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে নানা কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস উদযাপিত হচ্ছে

শ্যামলবাংলা ডেস্ক
মে ১, ২০১৪ ১:০৯ অপরাহ্ণ

May D নীলফামারী প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে নীলফামারী জেলাসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সকাল থেকে জেলার আভ্যন্তরীন বাস চলাচল ও হোটেল রেস্তোঁরা বন্ধ রয়েছে। সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন ও বর্ণাঢ্য র‌্যালি বের করে। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং- রাজ-২২০) সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে সন্ধ্যায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদে বিরোধী দলীয় হুইপ ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সভাপতি, সাবেক পৌর মেয়র ও সংগঠনের সভাপতি আখতার হোসেন বাদল। এছাড়া হোটেল শ্রমিক ইউনিয়ন, মাইক প্রচারক সমিতি, রিকশা মজদুর ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ, ববুর্চি শ্রমিক ইউনিয়ন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!