রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত নয়াচর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্য (কুড়িগ্রাম-৪) ও রাজিবপুর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এবং রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে ওই স্কুল মাঠে জায়গা সংকুলান না হওয়ায় স্থানীয় নয়াচর বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে সারা দিন ব্যাপী ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভামঞ্চে এমপি উপস্থিত হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন। এসময় তার সাথে থাকা মেহমানদের পুষ্প বৃষ্টিতে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় এমপি রুহুল আমিন ছাড়াও সংবর্ধনা দেওয়া হয় রাজিবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছা. বিলকিছ বেগম ও রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসীকে। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয় নয়াচর বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে।
নয়াচর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আ: বারি সরকারের সভাপতিত্বে স্কুল মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য জেপি নেতা রুহুল আমিন (কুড়িগ্রাম-৪), রাজিবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, রাজিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান, শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান (মহিলা) বিলকিছ বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, আ’লীগ সভাপতি আ: সালাম তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক, প্রধান শিক্ষক আজিম উদ্দিন, নয়াচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল ইসলাম বকুল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজিজুর রহমান। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের ক্রেস্ট দেওয়া হয়।




