বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বেতাগীতে ইসলামী ব্যাংকে চাকুরীজীবি মোঃ বশির উল্লাহকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছোট ভাই আঃ আউয়াল বাদী হয়ে রবিবার বেতাগী থানায় মৃত আবদুল মজিদ চৌকিদারের ছেলে মোঃ শাহআলম চৌকিদার(৫০), মোঃ শাহআলম চৌকিদারের ছেলে মোঃ হেলাল(২০) ও রুস্তুম তালুকদারের ছেলে মোঃ শহীদুল ইসলাম(২৭)’র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। জানাগেছে, ঘটনারদিন চাকুরীজীবি বশির ভোলানাথপুর নিজবাড়ি থেকে ইট, রড, সিমেন্ট ও অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য ২লাখ টাকা নিয়ে বেতাগী বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। বাড়ির পার্শ্ববর্তী ওয়াপদার রাস্তায় পৌছলে অভিযুক্তরা তাকে কিল ঘুষি মেরে লাঠী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় বশির উল্লাহকে বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে বাদী অভিযোগ করেন। বাদী আঃ আউয়াল জানান,আসামীরা এর পুর্বেও একাধিকবার তাদের বাড়ি ও জমিজমা অবৈধভাবে ভোগ দখলের জন্য তাদেরকে হুমকি ও তার বৃদ্ধ মা হালিমা বেগমকে মারধর করে।




