ads

রবিবার , ২০ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শুরু হয়েছে উচ্চ ফলনশীল বোরো ধান কাটার উত্সব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২০, ২০১৪ ৬:৪৮ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে এখন পাকা ধান কেটে হাসিমুখে ঘরে নিয়ে যাচ্ছেন কৃষক। এ উপজেলায় এখন শুরু হয়েছে উচ্চ ফলনশীল বোরো ধান কাটার উত্সব।

Shamol Bangla Ads

জানা যায়, এলাকার এমপি কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নজরদারীতে কৃষিবিভাগের তৎপরতায় কৃষিপ্রধান এলাকা নালিতাবাড়ীর কৃষকরা অনেক বেশি সচেতন। যে কারণে এখানে উচ্চ ফলনশীল নেরিকা ও বোরো আবাদ অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি হয়। ফলনও পাওয়া যায় আশাতীত। চলতি মৌসুমে এ উপজেলায় ২১ হাজার ৬শ হেক্টর জমিতে ওই আবাদ হয়। বোরো রোপনের পর ক্ষেতের আগাছা দমন করে সার ব্যবহার এবং ধানী ওইসব জমিতে পার্চিং পদ্ধতি ব্যবহার করা হয়। আর ওই আবাদ থেকে এবার ৪৩ লাখ ২০ হাজার মণ ধান উৎপাদিত হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, কৃষক ও কৃষি শ্রমিকরা হাস্যোজ্জল মুখে বাড়ী ফিরছেন কাটা ধান নিয়ে। এখানকার বাজারে প্রথমত নতুন ধানের দাম বেশী থাকায় স্থানীয় কৃষকরা উৎপাদিত ১ মণ ধান ৮শ ২০ টাকায় বিক্রি করে অনেক বেশী লাভবান হচ্ছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!