মো.মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : বরগুনার চরকগাছিয়া গ্রামে শুক্রবার সকালে জমিতে বে-সরকারী সংস্থা ব্র্যাকের আয়োজনে সূর্যমুখী ফসল কর্তন অনুষ্ঠিত হয়। কৃষক মোসাঃ পিয়ারার জমিতে কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আব্বাস হোসেন মন্টু মোলা, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ হারুন অর রশিদ, ব্র্যাকের উর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আজাহার আলী, ৬নং বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টু, ব্র্যাক বরগুনা সদরের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক জনাব মোঃ মাহবুবুর রহমান ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা জনাব মোঃ কবির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক এবং ব্লকের বাহিরের আমন্ত্রিত কৃষক ও কৃষাণীগণ। চরকগাছিয়া ব্লকের চাষীর সংখ্যা ৪৫ জন, জমির পরিমাণ-২৯.৮৫ একর। চরকগাছিয়া গ্রামের কৃষক মোসাঃ পিয়ারার জমিতে ফসল কর্তনে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় ৩৬ মন ফলনের ঘোষণা দেন এক একর জমিতে। উপস্থিত কৃষক মোঃ আবু তাহের বলেন ব্র্যাকের প্রশিক্ষণে সঠিক দূরত্বে ও পরিমিত সার ব্যবহারে সূর্যমূখী আবাদের সকল চাষীর মত সেও বাম্পার ফলনের আশা করছে। ব্র্যাকের সহায়তা না থাকলেও তিন মৌসুমের ফসল কি করে আবাদ করতে হয় তা তারা আয়ত্ব করেছে। ধানেও তারা বাম্পার ফলন পেয়েছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় কৃষি জমি সর্বোত্তম ব্যবহারে ব্র্যাক এবং ব্র্যাকের প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের সূর্যমূখী ফসল আবাদের ভূয়সী প্রশংসা করেন এবং যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। ব্র্যাকডিএফ আইডও ইউ এস আইডির এর সার্বিক সহায়তায় বাংলাদেশের ১২টি জেলা ৫০ টি উপজেলায় কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে। কর্মসূচীটি জুলাই ২০১২ থেকে শুরু করে ডিসেম্বর২০১৫ ইং পর্যন্ত চলবে। ব্র্যাক বরগুনা জেলায় ৫টি থানায় ৩১ টি ইউনিয়নের ৭৯ টি গ্রামে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুই ফসলী জমিকে তিন ফসলে রূপান্তরিত করার জন্য জরিপের মাধ্যমে সেচ ও নিস্কাশন সুবিধাযুক্ত ১৮১৪.৬৫ একর জমিতে ৩টি মৌসুমে ফসল আবাদের জন্য ৩৩৫৪ জন চাষী নির্বাচিত হয়ে চলতি রবি মৌসুমে ফসল আবাদ করছে। চলতি রবি মৌসুমে বরগুনা সদর উপজেলায় ৬টি ইউনিয়নের ১৬ টি গ্রামে ৫৬৬.২৪ একর জমি ৮১৭ জন কৃষক ১৯ টি ব্লকে ফসল আবাদ করছে। ১৮ টি ব্লকে ৭২২ জন চাষী ৪৬৩.৮২ একর জমিতে হাইব্রীড সূর্যমূখী (জাতঃ হাইসান-৩৩), ৮৩.২৩ একর জমিতে ১১৪ টি চাষী হাইব্রিড প্যাসিফিক-৯৮৪ জাতের ভূট্টা এবং ৫৮.১৫ বিঘা জমিতে ৬১ জন চাষী হাইব্রিড করলা (জাতঃ বুলবুলি) ঢ়েঁড়শ (জাতঃ এভারগ্রীন), মিষ্টি কুমড়া (জাতঃ বিউটি), লাউ (জাতঃ গ্রীন সুপার) আবাদ করে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে।

ব্র্যাক কৃষকদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বীজ, চাষ, সেচ ও সার বাবদ অনুদান সহায়তা প্রদান করছে।
সহস্পাব্দে উন্নয়ন লক্ষ্যমাত্রা (এম ডি জি) অর্জনের অংশ হিসেবে প্রনয়ন করা হয়েছে। কর্মসূচীর সার্বিক লক্ষ্য হল বাংলাদেশের এম ডি জি চরম দরিদ্র এবং ক্ষুধা দূরীকরণ, টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিম করন এবং প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে গ্লোবাল পার্টনার তৈরীকরণ। এই কর্মসূচী বাস্তবায়নের মুল উদ্দেশ্য হল টেকসই পরিবেশ বান্ধব কৃষি উন্নয়ন এবং উৎপাদনের জন্য খাদ্য নিরাপত্তা, অপুষ্টি, দরিদ্র ও ক্ষুধা দূরীকরণের মাধ্যমে এম ডি জি’র লক্ষ্যমাত্র অর্জন। এক্ষেত্রে শস্য বহুমূখীকরণ এবং নতুন কৌশল উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র অধ্যুষিত এলাকায় খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়নের জন্য কৃষকদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান, দক্ষ কর্মী তৈরী ও কৃষকদের কারিগরী জ্ঞান বৃদ্ধির কাজ করছে।




