দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স জায়েদা খানম শিমু তাঁর কর্মদক্ষতা কাজের আগ্রহ উপস্থিতি সততা এবং আচার-আচরণের অনুকুল অবস্থা থাকায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাঁেক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গত সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হাসপাতাল চত্তরে অনুষ্টিত এক অনার¤ম্ভর অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদেন প্রধান অতিথি নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। উল্লেখ্য য়ে এর আগেও তিনি ১৯৯৬ সালে উত্তম সেবিকা হিসাবে জাতীয় ভাবে স্বর্ণপদক পেয়েছিলেন। সম্মাননা প্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স জায়েদা খানমের অনুভ’তি জানতে চাওয়া হলে তিনি বলেন আমার ত্রিশ বছর চাকুরী জীবনে যে সম্মাননা পেয়েছি তা আমার জন্য অনেক প্রাপ্তী এর বেশী আমার চাওয়া ছিলনা এতে আমি অনেক খুশী। আর এজন্য যারা বিচার বিবেচনা করেছেন তাঁদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ।




