ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওহাটা পৌরসভার গাড়ী ব্যবহৃত হচ্ছে আলু বহনের কাজে : ড্রেনের আবর্জনার দুগর্ন্ধে জনজীবন ব্যহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ৬:১৯ অপরাহ্ণ

05.04.14 Pabaওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : নওহাটা বাজারেরর পয়ঃনিস্কাশন ড্রেনের বর্জ্য উত্তোলনের ১ মাস অতিবাহিত হলেও সেগুলো অপসারন না করায় জন দুর্ভোগ বেড়েছে। একটু বৃষ্টিতেই বর্জ্যগুলো রাস্তাতে ছড়াচ্ছে এবং দুর্গন্ধে জনজীবন ব্যাহত হচ্ছে। এদিকে বর্জ্য অপসারনের জন্যে পৌরসভার নিজেস্ব গাড়ী থাকলেও বর্জ্য অপসারন না করে মেয়রের ব্যাক্তিগত আলু বহনের কাজে ১ মাস যাবৎ ব্যস্ত রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
খোজ নিয়ে জানা গেছে, নওহাটা বাজারের অতি ব্যস্ততম সড়ক গুলোর পার্শে অবস্থিত ড্রেন গুলোর বর্জ্য গত ১ মাস পূর্বে অপসারন করে ড্রেনের পার্শে স্তুপাকৃত করে রাখা হয়। এতে দুর্গন্ধ ছাড়ালে একাধিকবার মেয়রের কাছে বর্জ্য অপসারনের জন্যে ব্যবসায়ীরা মৌখিক অনুরোধ জানান। কিন্তু মেয়র বর্জ অপসারনে কোন পদক্ষেপ না নিয়ে বর্জ অপসারনের কাজে ব্যবহৃত পৌরসভার গাড়িটি তার ব্যাক্তিগত প্রয়োজনে আলু বহনের কাজে ব্যাবহার করছে। এদিকে গত শুক্রবার বৃষ্টি হওয়ায় স্তুপাকৃত বর্জগুলো বৃষ্টিতে ভিজে পাকা সড়কের উপর ছড়িয়ে কাদার সৃষ্টি হলে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে জনসাধারন পায়ে হেটে চলাচল করতে বিব্রতবোধ করছেন। নওহাটা বাজারের ব্যবসায়ী আানছার আলী অভিযোগ করে বলেন, দীর্ঘ ১ মাস যাবৎ আবর্জনাগুলো এভাবে ফেলে রাখায় বিকট দুর্গন্ধে আমাদের দোকানে বসে থাকতে অস্বস্তিবোধ করছে। আরেক ব্যবসায়ী আলহাজ্ব নাসির হায়দার অভিযোগ করেন দীর্ঘদিন যাবৎ এভাবে নোংরা আবর্জনা রাস্তায় ফেলে রাখা একটি সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে। ড্রেনের এই আবর্জনা এভাবে রাস্তায় ছড়ানোতে বৃষ্টির কারনে সাধারন মানুষের চলাফেরার ব্যাঘাত ঘটছে এবং পরিবেশ মারাত্বকভাবে দুষিত হচ্ছে। এছাড়াও দীর্ঘ দিন যাবৎ রাস্তার ল্যাম্প পোষ্টের বাল্ব নস্ট থাকায় অন্ধকারে রাস্তাদিয়ে পথচারীদের পথ চলতে সমস্যা হচ্ছে। এ ব্যপারে নওহাটা পৌর মেয়র আব্দুল গফুর সরকারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন এবং দ্রুত আবর্জনা অপসারনের আশ্বাস দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!