ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে মোঃ রিয়াজ হাওলাদার বিভিন্ন এনজিও থেকে লোন উত্তোলন করে ৬০ শতাংশ জমিতে হাইব্রিড করল্লা ও খিড়াই চাষ করেছিলো। ভালই ফলন ধরেছিলে সেই গাছে। রিয়াজের শত্রুরা সেই ফলন দেখে আর ধৈর্য ধরতে না পেরে গতকাল গভীর রাতে সেই ফসলে পচন ওষুধ দিয়ে গাছ মেরে ফেলে। রিয়াজ জানান,আমি বিভিন্ন ব্যাংক থেকে লোন ও ধারকর্য করে প্রায় দেড় লক্ষ টাকা এ ফসলের জন্য খরচ করে ছিলাম। তিনি আরো জানান, যে ভাবে ফলন ধরে ছিলো প্রায় ৩ লক্ষ টাকা বিক্রি করতে পারতাম। আমার এলাকার প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে ক্ষতিগ্রস্থ রিয়াজ হাওলাদার। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।




