ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভা সোমবার সকাল ১১টায় সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ৪ টি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

এ সময় জেলা প্রশাসক মো.শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্টেট মো. শাহরিয়াজ।




