এম. আর. টি. মিন্টু শ্রীবরদী (শেরপুর) : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন ঝগড়ার চরের বাড়ারচর এলাকার অধিবাসী হত দরিদ্র ট্রলি চালক হাসেম মিয়া ও গৃহ বধূ রৌশন আরা’র জৈষ্ঠ্য পূত্র রাফিউল ইসলাম রাফি টেংগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জি.পি.এ- ৫ প্রাপ্ত হয় এবং উক্ত পরীক্ষায় মেধা বৃত্তি অর্জন করে। (রোল নং-৫২১) তার উত্তম ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ¡াস বিরাজ করছে। এই মেধাবী ছাত্রের উন্নত জীবন গঠনের লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান শুভেচ্ছা ও আশির্বাদ জানান। মেধাবী ছাত্রের গর্বিত পিতা-মাতা সকলের নিকট আন্তরিক দোয়া প্রত্যাশা করেন।




