ads

রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্যে দিয়ে ভোট সম্পন্ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৫, ২০১৪ ৫:৪৫ অপরাহ্ণ
নবাবগঞ্জে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্যে দিয়ে ভোট সম্পন্ন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : টান টান উত্তেজনা, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্যে দিয়ে রবিবার দিনাজপুরের নবাবগঞ্জে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের কাজ সম্পন্ন হয়েছে।
উপজেলার ৯টি ইউনিয়নের ৫৪ টি ভোট কেন্দ্রে নির্ধারিত সময় থেকে টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গ্রহনের কাজ শুরু করা হয়। এরই মধ্যে বেলা ৩টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬/৭’শ জনের একটি দূবৃত্ত দল আক্রমন চালিয়ে অগ্নি সংযোগ করে। এসময়  ভোট গ্রহনে দায়িত্বরতরা প্রাণের ভয়ে সটকে পড়ে। এর পর পরই উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টি মুরাদপুর মাদ্রাসা কেন্দ্রে দূর্বৃত্তরা ককটেল ফাটিয়ে ৫টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর ২টি কেন্দ্রেই ভোট গ্রহনের কাজ বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে  ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা মাদ্রাসা কেন্দ্রে ২২৭২ জন ভোটারের মধ্যে  ১টি ভোটারও সেখানে ভোট দিতে আসেন নাই বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাষক সাইদুল ইসলাম জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) উপজেলা এলাকায় শতকরা কত ভাগ ভোট গ্রহন হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Need Ads
error: কপি হবে না!