এস,এম তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : নাশকতার আশঙ্কায় প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি গ্রামের বাড়িতেও পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। শনিবার থেকে পুলিশ মোতায়ন থাকলেও রবিবার ভোর থেকে পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান,যে কোন অনাকাঙ্কিত ঘটনা এড়াতে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে মাননীয় প্রধান বিচারপতির গ্রামের বাড়িতে কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে।




