ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্র্যাক’র বিতর্ক প্রতিযোগিতায় ছাতক চন্দ্রনাথ বালিকা বিদ্যালয় বিভাগীয় ফাইনালে

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৪, ২০১৩ ৭:১৫ অপরাহ্ণ

Chhatak Photo-----3জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ)  : ব্র্যাক পেইস’র বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেমি ফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। রোববার সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘দারিদ্রতা নয়- জনসংখ্যাই দেশের প্রধান সমস্যা’ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতার সেমি ফাইনালে বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনালে উর্ত্তীণ হয়। সিলেট ব্র্যাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা শিক্ষা কমকর্তা জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খাঁন। দলনেত্রী রায়হানা ইসলামের নেতৃত্বে রিফাত তাসনীম প্রভা, নাহিমা আক্তার নিপা, আতিয়া আদিবা ও সাদিয়া তাসনীম প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

Need Ads
error: কপি হবে না!