শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতাল শুরুর আগের দিনই রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটেছে।
৯ নভেম্বর শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ১১টি যানবাহনে অগ্নিসংযোগ, কয়েক স্থানে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে ভাঙচুর চালানো হয়। স্থানীয় থানা পুলিশ, দলীয় সূত্র ও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা ওইসব তথ্য জানান।




