ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রুবেলের কৃতিত্ব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ১২:৩৮ অপরাহ্ণ

Rubel 1শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন ডানহাতি পেসার রুবেল হোসেন। ২০০৬ সালে বাংলাদেশের হয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পেসার শাহাদাত হোসেন। ২০১০ সালে ঢাকায় হ্যাটট্রিক করেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ওই জিম্বাবুয়ের সঙ্গেই। এবার রুবেল হোসেন করলেন শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে, সেইসাথে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়েও ভাগ বসালেন মাশরাফির সাথে।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রুবেল টানা ৩ বলে ফিরিয়ে দেন কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম ও জেমশ নিশামকে। হ্যাটট্রিকের আগে রুবেল যখন বল হাতে পান বাংলাদেশ তখন বেশ চাপের মুখে। বৃষ্টির পর নিউজিল্যান্ডের পুন:নির্ধারিত লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৩ ওভারে ২০৬ রান। অর্থাৎ বাকি ১৩ ওভারে দরকার ছিল ১২৪ রান। খেলা আবার শুরু হওয়ার পর টি-টোয়েন্টি মেজাজে ৩ ওভারে ৩৮ রান নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন কোরি অ্যান্ডারসন ও গ্র্যান্ট এলিয়ট। ৩১ বলে ৪টি বিশাল ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৪৬ রান করা অ্যান্ডারসনকে বোল্ড করে স্বাগতিকদের কাঙ্খিত সাফল্য এনে দেন রুবেল। পরের বলেই নিউজিল্যান্ডের অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে ব্যাকওয়ার্ড পয়েন্টে বদলি ফিল্ডার শামসুর রহমানের ক্যাচে পরিণত করেন তিনি। হ্যাটট্রিকের বলটা অবশ্য তেমন ভালো হয়নি। লেগ স্টাম্পের বাইরে পিচ পড়া বল ফ্লিক করতে চেয়েছিলেন নিশাম। কিন্তু ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে বল গ্লাভসবন্দী করে রুবেলের স্বপ্ন পূরণ করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যান অব দি ম্যাচও হয়েছেন রুবেল।
সব মিলিয়ে ২৬ রানে রুবেলের শিকার ৬টি। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এটাই সেরা বোলিং। তবে এককভাবে নয়, যৌথভাবে। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে মাশরাফি বিন মুর্তজাও ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। গত এপ্রিলে জিম্বাবুয়ে সফরে জল বসন্তের কারণে ওয়ানডে সিরিজে খেলা হয়নি রুবেলের। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ছিলেন দুর্দান্ত ছন্দে। ৫ ম্যাচে দুবার পাঁচ উইকেটসহ ১৯ উইকেট নেন। লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হ্যাটট্রিকও করেন তিনি।
Mash-Rubelসংবাদ সম্মেলনে হ্যাটট্রিকসহ ২৬ রানে ৬ উইকেট নেওয়ার পর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুবেল বললেন, সব বোলারের মতো তারও এমন স্বপ্ন ছিল। তবে কাজটা যে করে ফেলেছেন, সেটা এখনও তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না। ‘আমি অনেকদিন ধরেই পুরোনো ফর্মে ফেরার জন্য খুব কষ্ট করছি। প্রিমিয়ারে একটা হ্যাটট্রিকও করেছি। আর সবার মতো এই হাজার হাজার মানুষের সামনে হ্যাটট্রিক করার, ম্যাচ জেতানোর স্বপ্ন আমিও দেখতাম। তবে আজই কাজটা এভাবে হয়ে যাবে, তা কল্পনা করিনি।’ রুবেল এটাকে অকল্পনীয়-মিরাকল অনেক কিছুই ভাবতে পারেন। কিন্তু পাশেই বসে থাকা তার অধিনায় মুশফিকুর রহিম পরিষ্কার বলে দিলেন, এমন কিছুই পাওয়া হয়ে ছিল রুবেলের। রুবেল নিজে সেই ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী তো বটেই। তার কাছে বরং মনে হয়, এই অবিস্মরণীয় পারফরম্যান্সটা শেষ কথা নয়। এর থেকেও ভালো কিছু করার স্বপ্ন এখন তার চোখে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!