ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে হরতালে পুলিশসহ আহত ২০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৯, ২০১৩ ৯:৪৮ অপরাহ্ণ

Rajshahiওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী নগরীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এবং দুপুরে চারঘাট থেকে মিছিল শেষে বিএনপির ওপর অতর্কিত হামলায় সাংবাদিকসহ অন্তত: ২০ জন আহত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে।
জানা যায়, হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে কাদিরগঞ্জ এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মালোপাড়ায় গিয়ে শেষ হয়। এদিকে মনিচত্বরে নেতাকর্মীরা মিছিল ও পথ সভা শেষে পিকেটিং করলে পুলিশ বাধা দেয়। ওই সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ ১০জন আহত হন। এছাড়া কাদিরগঞ্জ এলাকায় পুলিশ পিকেটারের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা  ঘটে । হরতালের শেষ দিন রাজশাহীর চারঘাটে হরতালের সমর্থনে মিছিল করে নিজ বাড়ি ফেরার সময় হরতালবিরোধীদের হামলায় পুলিশ কনষ্টেবলসহ উভয় গ্র“পের ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আশংকাজনক অবস্থায় আ’লীগের কর্মী মিনারুল(৪০), বিএনপির সরদহ ইউপির ৪নং ওয়ার্ড সভাপতি মো. ইসলাম আলী(৫০) ও পুলিশ কনেষ্টবল আরমান(৩৫) কে চারঘাট উপজেলা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য আহতরা হলেন, বিএনপির কর্মী আনিছুর (৩০), মাজেদ (৩০), ফারুক (২৮) সহ আরও অনেকে।

Shamol Bangla Ads

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মূতুর্জা জানিয়েছেন, ওই ঘটনার পর থেকে গোটা চারঘাট উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!