রেজাউল করিম বকুল : শেরপুরের শ্রীবরদীর পোড়াগড় স্টুডেন্ট ডেভোলপম্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুল আর শিক্ষা উপকরন উপহার দেয়াসহ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আজহারুল ইসলামের পিতা মৌলভী মোহাম্মদ ইদ্রিস আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সার্জন সেলিম মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইউসুব আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডেন্ট ডেভোলপম্যান্ট এসোসিয়েশনের সভাপতি পল্লী চিকিৎসক শাহীন মিয়া, রুকুনুজ্জামান রাসেল, হেলাল মোর্শেদ লাজু, হাবিবুল্লাহ ও আতিকুল ইসলাম শিকুল। অনুষ্ঠানে পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণকারী ৩৫জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




