ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী আগাম জাতের বিনা-৭ ধান কাটা শুরু : কৃষকের মুখে আনন্দের হাসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২১, ২০১৪ ১২:১৫ অপরাহ্ণ

sherpur-crop cutting picture-19.10.2014খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আগাম জাতের আমন বিনা-৭ ধান কাটা শুরু হয়েছে। এখন কৃষক-কৃষাণীরা বিনা ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। বন্যা ও পাহাড়ি ঢলের পরও ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে তৃপ্তির হাসি দেখা গেছে।

Shamol Bangla Ads

২০ অক্টোবর সোমবার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগাম জাতের বিনা-৭ ধান কাটার ওই চিত্র। এ ধান কাটাকে ঘিরে এখন এলাকার কৃষক পরিবারে বিরাজ করছে বিশেষ উত্সব। ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি আমন মৌসুমে এ উপজেলার কৃষকরা এক হাজার হেক্টর জমিতে বিনা ধানের আবাদ করেছেন। এবার প্রতি হেক্টর জমিতে ১শ মণ ধান উত্পাদিত হয়েছে।
বিনা ধানের উপকারিতা সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী জানান, বিনা-৭ ধান অন্য ধানের তুলনায় একমাস আগে কাটা যায়। এতে কার্তিকের অভাব মোকাবেলায় সহায়তা করে। ধান ক্ষেতে পোকা মাকড়ের আক্রমণ ও রোগ বালাই তেমন হয় না। এ ছাড়া ধান কাটার পর ওই জমিতে বোরো, সরিষা এবং ভূট্টা আবাদ করে অতিরিক্ত ফসলও উত্পাদন করা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!