ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে সেবাশ্রমে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০১৪ ৫:২১ অপরাহ্ণ
দেবিদ্বারে সেবাশ্রমে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা

দেবিদ্বার প্রতিনিধি: দেবিদ্বার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের সেবাশ্রমের পাশের একটি টিনসেড ঘরে দুর্বৃত্তরা আগুন দেয়ার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে সুনীল চন্দ্র পাল বাদী হয়ে শুক্রবার গভীর রাতে থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের শান্তি রোডে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এ সেবাশ্রমের পাশের একটি ঘরে অজ্ঞাতনামা দুর্র্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন নেভাতে গিয়ে সভা রানী দেবনাথ নামের এক মহিলা আহত হয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। রাতে কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান জানান, এ ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন রোববারও উপজেলা সদরে বিক্ষোভ প্রদর্শন শেষে বক্তার বলেন মঙ্গলবারের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!