ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডে সিরিজেও বাংলাদেশের হার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২১, ২০১৪ ১:৪১ অপরাহ্ণ

sakibশ্যামলবাংলা স্পোর্টস : কুমার সাঙ্গাকারার সময়োপযোগী শতক, আবারও বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতা আর রান তাড়া করতে নেমে হঠকারী ব্যাটিংয়ের ফলে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৬১ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে শ্রীলংকা।২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের কাছে সর্বশেষ দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ ও নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। শ্রীলঙ্কার মাটিতে আগের সিরিজটাও ড্র হয়েছিল।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার দুপুরে টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৯ রান করে অতিথিরা। জবাবে ৪৩ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়া করতে নেমে অহেতুক শট খেলার প্রবণতার খেসারত দিয়েছেন ব্যাটসম্যানরা। স্রোতের উল্টোদিকে দাঁড়িয়ে অধিনায়ক মুশফিকুর রহিমের লড়াই সমর্থকদের হতাশাই বাড়িয়েছে কেবল।
প্রথম ওয়ানডেতে অল্প রানে শ্রীলঙ্কাকে বেধে ফেলেও জিততে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে তিনশ’র কাছাকাছি রান তাড়া করতে গিয়ে রানরেটের হিসাবে শ্রীলঙ্কার চেয়ে কিন্তু এগিয়েই ছিল স্বাগতিকরা। তবে সাকিব-মাহমুদুল্লাহ-নাসিরের অহেতুক আউটে উইকেটের হিসাব আর মেলাতে পারেনি তারা।
এর আগে অতিথিরা তিনশ’র কাছাকাছি সংগ্রহ দাঁড় করালেও রুবেল হোসেনের সৌজন্যে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ৩৮ রানের ভেতর শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফেরত পাঠান এই ডানহাতি পেসার। কিন্তু
সাঙ্গাকারা-ম্যাথিউসের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে একশ’ রান তোলে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও এক গাদা ক্যাচ ছেড়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দেন বাংলাদেশের ফিল্ডাররা।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৯ (কৌশল ৮, দিলশান ৮, সাঙ্গাকারা ১২৮, চান্দিমাল ৯, প্রিয়াঞ্জন ৬০, ম্যাথিউস ৫৬*, থিসারা ০, ভিথানাগে ১৩*; রুবেল ৩/৭৬, সানি ১/৪৪, সাকিব ১/৪৬, সোহাগ ১/৫০)

Shamol Bangla Ads

বাংলাদেশ: ৪৩ ওভারে ২২৮ (এনামুল ৪২, শামসুর ০, মুমিনুল ১৫, মুশফিক ৭৯, সাকিব ২৪, নাসির ২২, মাহমুদুল্লাহ ১, সোহাগ ৭, মাশরাফি ১৭, সানি ১*, রুবেল ৬; সেনানায়েকে ২/৩৩, থিসারা ২/৪০, মেন্ডিস ২/৪৩, মালিঙ্গা ২/৪৫)

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!