ads

সোমবার , ১০ আগস্ট ২০২৬ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন তামিম

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

জুলাইয়ে ব্যাট হাতে দারুণ সময় কেটেছে তানজিদ হাসান তামিমের। একই সময়ে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে ঝড় তুলেছেন হ্যারি ব্রুকও। তিনজনের পারফরম্যান্সই এবার জায়গা করে নিয়েছে আইসিসির মাসসেরা ক্রিকেটারের সেরার লড়াইয়ে।

Shamol Bangla Ads

জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তামিম। জুলাইয়ে দুই সংস্করণ মিলিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৫৯ রান করেন তামিম। ব্যাটিং গড় ৫৩, স্ট্রাইক রেট ৮৯.৮৩। টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন বাঁহাতি এই ওপেনার। পাঁচ ম্যাচে করেন ১৪০ রান, গড় ৭০ এবং স্ট্রাইক রেট ১২৭.২৭।

তামিমের সঙ্গে লড়াইয়ে আছেন গ্রিভসও। জুলাইয়ে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ সময় কেটেছে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের। শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ডে প্রথম টেস্টে করেন দুর্দান্ত ১৮০ রান। তার ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বড় সংগ্রহের জবাব ভালোভাবেই দেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি ড্র হলেও সিরিজ ১-০ ব্যবধানে জেতে স্বাগতিকরা।

Shamol Bangla Ads

মাসের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তারাউবায় বল হাতে আরও বড় চমক দেখান গ্রিভস। প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন ১২ রানে ২ উইকেট। তার বোলিংয়ে ম্যাচটি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টে জুলাইয়ে গ্রিভসের রান ২১৫, গড় ৭১.৬৬। উইকেট ৮টি, বোলিং গড় মাত্র ১০.২৫। দুটি ওয়ানডেতেও খেলেছেন তিনি, করেছেন ৩২ রান; স্ট্রাইক রেট ১১৪.২৮।

সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ব্রুকও। ভারতের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে ইংল্যান্ডের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তিন ওয়ানডেতে ব্রুকের রান মাত্র ৩১। তবে টি-টোয়েন্টিতে যেন অন্য এক ব্রুককে দেখা গেছে। পাঁচ ম্যাচে করেছেন ২২৯ রান। গড় ১১৪.৫০, স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২১৪.০১।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!