ads

রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতার ইতিহাস একটি গোষ্ঠী ভুলিয়ে দিতে চাচ্ছে : রিজভী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

স্বাধীনতার ইতিহাস একটি গোষ্ঠী ভুলিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত, ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না।

Shamol Bangla Ads

২৬ এপ্রিল রবিবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নব গঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি সংকট বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। তবু এই সঙ্কট সরকার কাটিয়ে উঠছে।

Shamol Bangla Ads

সারাদেশে খাল খনন কর্মসূচি প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে খাল খনন কর্মসূচি হাতে নেন। আর এই খাল খননের পর থেকেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়।

এ সময় সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!