ads

শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ১৩, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী থানার ভবনে ওই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এসময় প্রেসক্লাবের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, আল হেলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক এম. উজ্জ্বল, সদস্য মিজান শেখ, অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, হারুন অর রশিদ, দৌলত হোসেন, মনোয়ার হোসেন, পুলক রায়, মনজুরুল হক, আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসাইন, তাওহিদুজ্জামান রোমান ও ওসমান ফারুক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

Shamol Bangla Ads

নবাগত ওসি আশরাফুজ্জামান নালিতাবাড়ীকে একটি নিরাপদ ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!