ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান মাস্টার (৭৭) আর নেই। তিনি ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে স্থানীয় খৈলকুড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Shamol Bangla Ads

বুধবার দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় তার নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। ওইসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। ওইসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Shamol Bangla Ads

জানা যায়, ফকির আব্দুল মান্নান ছাত্র জীবনে শেরপুর সরকারি কলেজের নির্বাচিত জিএস ছিলেন। পরবর্তীতে তিনি নিজ উপজেলার আহাম্মেদনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন। সেইসাথে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন। দীর্ঘদিন ওই দায়িত্বে থাকার পর তিনি একসময় গণফোরামের রাজনীতির সাথে জড়িত হন। জীবনের শেষ সময়ের দিকে তিনি অবহেলা ও অবমূল্যায়নের শিকার হয়ে নীরবেই সময় পার করছিলেন। একজন সৎ, পরিচ্ছন্ন ও সাহসী মানুষ হিসেবে তিনি সকলের কাছে সমাদৃত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!