ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেকর্ড গড়ে সবচেয়ে মূল্যবান ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

চমকপ্রদ কিছু ঘটেনি, আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) এবার সেরা ফুটবলার কে হবেন সেটা অনুমেয়–ই ছিল। যথারীতি রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর আগে কেউই টানা দ্বিতীয়বার এই পুরস্কার জেতেনি। এর আগে কেবল প্রিড্রাগ রাদোসাভলজেভিচ দু’বার (১৯৯৭ ও ২০০৩) মূল্যবান খেলোয়াড় হয়েছিলেন। ৩ দিন আগে ইন্টার মায়ামিকে প্রথমবার এমএলএস কাপের শিরোপা জিতিয়েছেন মেসি। ফ্লোরিডার ক্লাবটি ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়েছে। এদিন গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছেন মেসি। এর আগে তিনি এমএলএসে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন। মায়ামির জার্সিতে আমেরিকার সর্বোচ্চ এই প্রতিযোগিতায় ৩৪ ম্যাচে করেছেন ৩৫ গোল ও ২৮ অ্যাসিস্ট।

Shamol Bangla Ads

সবমিলিয়ে মায়ামির মোট ১০১ গোলের ৬৩টিতেই অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী এই আলবিসেলেস্তে অধিনায়ক। ২০২৩ সালে মায়ামিতে যোগদানের পর ক্লাবটিকে ইতিহাসের পাতায় তুলে স্বভাবতই দারুণ খুশি মেসি, ‘আমরা এই ক্লাবে আসার পর শীর্ষস্থানে পৌঁছানো ছিল অনেক বড় চ্যালেঞ্জ। কারণ ক্লাবটি নতুন। এবার লক্ষ্য ছিল এমএলএস কাপ জয় এবং মায়ামিকে সবার ওপরে বসানো। আমাদের অনেক বেশি ম্যাচ ও প্রতিযোগিতায় যেতে হয়েছে। এখানে ফাইনাল এবং তার আগে ক্লাব বিশ্বকাপ মিলিয়ে আমরা দুর্দান্ত করেছি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!