ads

সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার শেরপুর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সবুজ মানসিকতা গড়ে তোলা এবং টেকসই ভবিষ্যতের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও দায়িত্বশীল নাগরিক ভাবনা সঞ্চারে সহায়ক ভূমিকা রাখবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, শেরপুর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষিকা ইসরাত সুলতানা, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাসসহ কালেক্টরেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দুইটি গ্রুপে প্লাস্টিক দূষণের বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে দুই গ্রুপের ৬ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!