ads

সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলবন্দি আসামি ও প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন যে, আসন্ন জাতীয় নির্বাচনে জেলবন্দি আসামি এবং প্রবাসীরা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দিতে পারবেন। ৩ নভেম্বর সোমবার জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই তথ্য জানান।

Shamol Bangla Ads

সিইসি বলেন, আইনি হেফাজতে যারা কারাগারে রয়েছেন তারাও এ দেশের নাগরিক। তারাও যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা আমরা নিয়েছি। এছাড়া প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় দেশ কোনদিকে যাবে, তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে।

নিজের পদকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, এটাকে (সিইসির পদ) আমি ব্যক্তিগতভাবে রুটিন দায়িত্ব হিসেবে নিইনি, চাকরি হিসেবে নিইনি। এটাকে আমি মিশন হিসেবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

Shamol Bangla Ads

আনসার সদস্যদের উদ্দেশে এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনে বিশাল ভূমিকা থাকবে আনসার সদস্যদের। সংখ্যার দিক দিয়ে এটিই সর্ববৃহৎ বাহিনী। গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। এর বাইরে গিয়ে কাজ করতে হবে। এআইয়ের অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!