শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর সহধর্মীনি শামীমা সুলতানা শিমু (৪৪) আর নেই। প্রায় চার মাসের অধিক সময় ধরে ক্যান্সারের সাথে লড়াই করে ১০ মে মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকাল ১১টায় গড়কান্দা হাসান আলী ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, চলতি বছরের জানুয়ারির দিকে শামীমা সুলতানা শিমু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে একাধিকবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ফেব্রুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের মুম্বাইস্থ টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রায় দুই মাস ধরে সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সবশেষ তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।




