ads

বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জবিয়ান ফোরামের ইফতার ,দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৮, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ

জবিয়ানের পাশে জবিয়ান শ্লোগানকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা জবিয়ান ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বুধবার শেরপুর পৌর টাউন হল অডিটোরিয়ামে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

জেলা জবিয়ান ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের এনডিসি জবিয়ান মিজানুর রহমান, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি জবিয়ান মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা জবিয়ানের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মহিউদ্দিন সোহেল, নাগরিক সংগঠন জনউদ্যোগের সংগঠক জবিয়ান ইমতিয়াজ শৈবাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আবু রায়হান রকি।

ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান, আবেগের প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় । আমাদের আলাদা কোন ইজম নেই । আমরা সবাই জবিয়ান । সকল দলমতের উর্ধে থেকে প্রিয় এই সংগঠনটিকে শেরপুরে আরো গতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। প্রতিটি জবিয়ানের পাশে সর্বচ্চো সামর্থ্য দিয়ে এগিয়ে যাবো। তবেই সৃষ্টি হবে ভাই ভাইয়ের বন্ধন।

Shamol Bangla Ads

বক্তারা বর্তমানে অধ্যায়নরত ছাত্রদের পড়াশুনার ব্যপারে আরো সিরিয়াস হওয়ার পরামর্শ দেন সিনিয়র জবিয়ানরা। এসময় সিনিয়ররা জুনিয়রদের যেকোন সমস্যা বা পরামর্শে পাশে থাকার অঙ্গীকার করেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে শেরপুর জবিয়ান ফোরামের সদস্য আরমান হোসেন সাধারণ সম্পাদক ও মুজাহিদ বিল্লাহ যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। পরে সংগঠনের পক্ষ থেকে ১২জন জবিয়ানকে অগ্রাধিকার ভিত্তিতে ঈদ উপহার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!