ads

রবিবার , ১০ এপ্রিল ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১০, ২০২২ ৪:১২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় অনুমোদনহীন ৫টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে। ১০ এপ্রিল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোতে ওই অভিযান চালানো হয়।

Shamol Bangla Ads

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নকলা উপজেলাসহ জেলার বিভিন্ন জায়গায় অনুমোদনবিহীন ইটভাটা গড়ে উঠেছে এবং পরিবেশ অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন করে সেগুলো পরিচালিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল থেকে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদের নেতৃত্বে নকলা উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। ওইসময় স্থানীয় সুমন ব্রিকস, জননী ব্রিকস, বাবা ব্রিকস ও সেভেন স্টার ব্রিকসকে ২ লাখ করে এবং চমক ব্রিকসকে ১ লাখ ২০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায়, শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন, নকলা থানার এসআই সিরাজুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ জানান, ইট প্রস্তুতকরণ ও ভাটা আইন ২০১৯ এর আওতায় নকলা উপজেলার ৫টি ইটভাটায় ৯ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের জেলা প্রশাসক কার্যালয় থেকে লাইসেন্স ও চুক্তি না থাকা এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করাসহ বেশ কিছু নিয়ম না মানায় এই জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!