শেরপুরের ঝিনাইগাতীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্যজোট। ৯ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক মো. জাকির হোসেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মো. মোরাদুজ্জামান, মো. কামাল হোসেন, সাইফুল ইসলাম, ইব্রাহিম মিয়া, সাইদুল ইসলাম প্রমুখ।
বক্তারা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবরে স্মাকলিপি দেয়া হয়।




