ads

বুধবার , ১ নভেম্বর ২০১৭ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জাতীয় যুব দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১, ২০১৭ ৫:৪৫ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং বন্ধু যুব উন্নয়ন সংস্থা ও এস.ডি.এফ এর সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি র‌্যালি বের হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, যুব উন্নয়নের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন স্তরের যুবক ও যুবনারী, এস.ডি.এফ’র কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, নকলা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান সোজা, বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান।

Need Ads
error: কপি হবে না!