ads

মঙ্গলবার , ১৭ মে ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধ্রুব’র নতুন চমক

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৭, ২০১৬ ১:৪৭ অপরাহ্ণ

Dhruboশ্যামলবাংলা বিনোদন : ধ্রুব গুহ মানেই যেন নতুন কিছু। বাংলা গানে নতুন কিছু সংযোজন আর ব্যতিক্রমী সব আয়োজন। ২০১৪ সালের শেষের দিকে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘শুধু তোমার জন্য’। ওই অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও নির্মান করেন তিনি। এর মধ্যে অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘শুধু তোমার জন্য’ গত বছরের শুরুতে এবং অন্যটি ‘যে পাখি ঘর বোঝে না’ গত বছরের মাঝামাঝিতে ইউটিউবে প্রকাশ করেন এই শিল্পী। এরপর শুরু হয় ইউটিউব ঝড়। তুমুল দর্শকপ্রিয়তা পায় গান দুটি। বছর না পেরুতেই গান দুটি এক কোটিরও বেশি দর্শক-শ্রোতার নজর কাড়তে সক্ষম হয়।
এবার ওই অ্যালবামেরই বাকি ৬টি গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় এ সঙ্গীত শিল্পী। তবে কোন মিউজিক ভিডিও নয়। ৬টি গানে থাকবে ৬টি রঙ। লাল, নীল, বেগুনি, হলুদ, কমলা আর সবুজ এই ৬টি রঙের মিশেলে তৈরি হবে ৬টি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল প্রেজেন্টেশন। খুব শ্রিঘ্রই গানগুলো আপলোড হবে ধ্রুব গুহ’র নিজস্ব ইউটিউব চ্যানেলে। আর এই ব্যতিক্রমী মিউজিক্যাল প্রেজেন্টেশন নির্মাণ করছেন সুবব্রত সরকার।
এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন- ‘আামর আগের দুটি মিউজিক ভিডিওর দর্শক সাড়ায় আমি অভিভুত। সকল ঋণ এবং কৃতজ্ঞতা আমার দর্শক শ্রোতার কাছে। মুলত দর্শক-শ্রোতাদের অনুরোধেই আমার প্রথম অ্যালবামের বাকী ছয় গানের এই ব্যতিক্রমি মিউজিক্যার প্রেজেন্টেশন। এটা কোন মিউজিক ভিডিও নয়। দর্শক-শ্রেতাদের নতুন এবং ব্যতিক্রমি একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই মিউজিক্যাল প্রেজেন্টেশন গুলো দর্শক-শ্রোতরা গ্রহণ করবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads