স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা শহরের মুন্সিবাজার শহীদ বুলবুল সড়কস্থ মুসলিম মার্কেটের দ্বিতীয় তলায় ২০ ডিসেম্বর রবিবার সকালে সাউথ ইষ্ট ব্যাংকের ১২০তম শাখা উদ্বোধন করা হয়েছে। বেলা ১২ টায় ফিতা কেটে এ শাখা উদ্বোধন করেন ব্যাংকের এএমডি মো. গোফরান।
উদ্বোধনী আলোচনা সভায় শাখা ব্যবস্থাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যান্য অতিথি ছিলেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, ব্যাংক ভবনের মালিক আব্দুর রফিক মজিদ প্রমূখ। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।




