ads

সোমবার , ১৬ নভেম্বর ২০১৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর বিশিষ্ট সমাজসেবক নওয়াব আলী খানের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৫ ৩:৪৩ অপরাহ্ণ

Shokস্টাফ রিপোর্টার : সাপ্তাহিক রূপকণ্ঠ’র উপ-সম্পাদক সোলায়মান খাঁন মজনু ও দৈনিক মানবজমিন’র শেরপুর জেলা প্রতিনিধি মোঃ ফরিদুজ্জামানের পিতা শেরপুরের শ্রীবরদী সদরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ নওয়াব আলী খান (৭২) ১৬ নভেম্বর সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরে বাদ আছর স্থানীয় মামদামারী গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোঃ খুররম, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, পৌর মেয়র আব্দুল হাকিম, প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, দৈনিক তথ্যধারা সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসম নাসিম কাকন, জেলা টেলিভিশন সাংবাদক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা সাংবাদিক সমিতির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আলমগীর কিবরিয়া কামরুল, শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক ফারহানা পারভীন মুন্নী, নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads