ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার লজ্জার রেকর্ড গড়ে নেদারল্যান্ডের হার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

182373শ্যামলবাংলা স্পোর্টস : নেদারল্যান্ডসকে মাত্র ৩৯ রানে গুড়িয়ে দিয়ে ৯ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে শ্রীলঙ্কা। এর আগের ম্যাচেই রেকর্ড গড়ে সুপার টেনে ওঠা নেদারল্যান্ড এখন টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডও গড়লো।

Shamol Bangla Ads

২৪ মার্চ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে ডাচ ব্যাটসম্যানেরা। দুই পেসার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গা এবং অফস্পিনার অজন্তা মেন্ডিসের দুর্দান্ত বোলিংয়ে ১০.৩ ওভারেই মাত্র ৩৯ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ডাচ ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন পেসারা নুয়ান কুলাসেকারা। পরের ওভারে পরপর দুই বলে দুটি উইকেট তুলে নেন ম্যাথিউস। মাত্র ১ রানে ৩ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস ওখান থেকে আর ঘুরেঁ দাঁড়াতে পারেনি। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন টম কুপার। আর কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। মেন্ডিস ও ম্যাথিউস ৩টি করে উইকেট নেন। আর মালিঙ্গা নেন ২ উইকেট।
জবাবে মাত্র ৫ ওভারেই ৯ উইকেট হাতে রেখে অসাধারণ এক জয় তুলে নেয় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা শ্রীলঙ্কা। প্রতিপক্ষকে সর্বনিম্ন রানের লজ্জা দেয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। এর আগে ২০১২ সালের ১৪ মার্চ, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৬ বল হাতে কেনিয়াকে হারিয়েছিল আয়ারল্যান্ড।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!