ads

মঙ্গলবার , ৩ মে ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ প্রার্থীর জরিমানা

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০১৬ ২:৩১ অপরাহ্ণ

Jorimana 1স্টাফ রিপোর্টার : শেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ চেয়ারম্যান প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই দুই প্রার্থী হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুজ্জামান সোহেল ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মিজু। ২ মে সোমবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ ওই অর্থদন্ড প্রদান করেন।
জানা যায়, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান আচরণবিধি লঙ্ঘন করে উপজেলার চরপাড়া ও আমতলি বাজারে তোরণ নির্মাণ করে তার ওপর নৌকা প্রতীক প্রদর্শন করছিলেন। ওই অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ সোমবার রাতে সাইফুজ্জামানকে ৩ হাজার টাকা জরিমানা করেন ও তোরণ অপসারণের নির্দেশ দেন। পরে সাইফুজ্জামানের পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসমত আলী জরিমানার টাকা পরিশোধ করেন।
অপরদিকে একই রাতে আদালত উপজেলার ব্যাপারিপাড়া এলাকায় চেয়ারম্যান পদে অপর প্রার্থী শফিকুল ইসলাম মিজুর নির্বাচনী প্রচারণা কেন্দ্রে আনারস প্রতীকে আলোকসজ্জা দেখতে পান। যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। ওই অভিযোগে আদালত শফিকুল ইসলাম মিজুকেও ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে প্রার্থী নিজেই জরিমানার টাকা পরিশোধ করেন।
উল্লেখ্য, ৭ মে শনিবার শেরপুর সদর উপজেলার রৌহা, কামারিয়া, ভাতশালা, পাকুরিয়া, ধলা, গাজীরখামার ও বাজিতখিলা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!